Posts

কাঠের হিসাব কিভাবে করতে

  কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেড়াই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ- কাঠের হিসাব কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে। আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে। ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে ততকিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে। ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না। আজকে আমরা জানবো কিভাবে চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়। আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কাঠের হিসাব কিভাবে করতে হবে। চেড়াই কাঠের মাপ চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন। চেড়াই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ ...

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন।

  প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন। AC যাদের আছে তাদেরও কিন্তু এসিতে লোডটা অনেক কম পড়বে এই পদ্ধতি ব্যবহার করলে। কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল। পাথুরে চুন পরিমাণমত সারারাত ভিজিয়ে রেখে দিবেন। সিলভারের বালতিতে বা দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন। তারপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা/ব্রাশ দিয়ে বিছিয়ে দিতে হবে। 11'*13' একটা রুমের জন্য 5 কেজি পাথুরে চুন + 1.5 কেজি হোয়াইট সিমেন্ট + 1.5 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়) + 1 কেজি জিঙ্ক অক্সাইড। এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে। তবে এটার লং জিবিটি ২ থেকে ৩ বছর। বর্ষার টানা বৃষ্টি পেলে কিন্তু আস্তরণটা আস্তে আস্তে ধুয়ে যাবে। পরের বছর আবার একই নিয়োমে গরমের শুরুতে দিয়ে নিতে হবে। ** একটা রুমের জন্য মাত্র ৭০০ থেকে ৮০০ টাকার মত খরচ হবে। ** ছাদের কোনো রকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে